প্রিন্ট এর তারিখঃ Aug 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 19, 2026 ইং
অসুস্থতার কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বঞ্চিত হচ্ছেন মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদের নাম থাকলেও অসুস্থতার কারণে তিনি ভোট দিতে পারছেন না। দলীয় সূত্র জানায়, চিকিৎসার জন্য বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন।
আইন অনুযায়ী, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন প্রধান নির্বাচন কমিশনার। সংসদ ভবনের ভেতরেই ভোটারদের উপস্থিতি নিশ্চিত করে ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।
ভোটগ্রহণের প্রধান নিয়মাবলি:
সময়সূচি ও প্রবেশ: নির্ধারিত দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। সংসদ কক্ষে প্রবেশের জন্য সংসদ সচিবালয় কর্তৃক ইস্যুকৃত আইডি কার্ড সাথে রাখা বাধ্যতামূলক।
ব্যালট গ্রহণ: নিজ আসনে বসার পর নির্ধারিত কর্মকর্তা ব্যালট পেপার হস্তান্তর করবেন। ব্যালটের চেকমুড়িতে ভোটারকে তার পূর্ণ নাম লিখে কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।
ভোট প্রদান: ব্যালটের নির্দিষ্ট স্থানে পছন্দের প্রার্থীর নামের পাশে নিজের পূর্ণ নাম লিখে নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।
নষ্ট ব্যালট: ব্যালট পেপার নষ্ট হলে বাক্সে ফেলার আগেই তা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়ে নতুন ব্যালট নিতে হবে।
আচরণবিধি: ভোটগ্রহণ চলাকালীন সংসদ কক্ষে কোনো ধরনের নির্বাচনি প্রচার বা ভাষণ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তাত্ক্ষণিক কোনো জটিলতা দেখা দিলে চীফ হুইপ বা বিরোধীদলীয় চীফ হুইপের সহায়তা নিতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট